প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
খুলনায় দৌলতপুরে এক যুবক গুলিবিদ্ধ

মোঃ মামুন মোল্লা,খুলনা।।
নগরীর দৌলতপুরস্থ সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল (২০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
৭ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৬ টায় এই ঘটনা ঘটে। আহত মহিদুলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন কাশীপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম শওকত খাঁ। স্থানীয় সূত্রে জানা গেছে, মহিদুল তেলের গাড়িতে কাজ করতেন। তার স্থায়ী বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার চৌগাছা এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার ফাঁকা স্থানে বা এর কাছাকাছি অবস্থান করছিলেন মহিদুল।
হঠাৎ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থ থেকে পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা